images

বিনোদন / হলিউড

সত্যিই কি প্রেমের সম্পর্ক ভেঙেছে টম ক্রুজ-আনার!

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০৪:৪৯ পিএম

হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবং কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাসের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে যে, জনপ্রিয় এই তারকা জুটির প্রেমে ভাটা পড়েছে। তবে গুঞ্জনের জবাবে আনা রহস্যময়ভাবে মন্তব্য করেছেন।

একটি সাক্ষাৎকারে আনা বলেন, এটা তো সবাই জানে যে, টম ক্রুজের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। দুজনে একসঙ্গে কাজ করছি। আমাদের যোগাযোগ আছে, সেটাও আগের মতোই। একটি অ্যাকশন সিনেমার জন্য একত্রে প্রশিক্ষণ নিচ্ছি।

এই মন্তব্যের পর থেকেই ভক্তরা বিভ্রান্ত। কেউ বলছেন, প্রেম ভাঙনের খবর ভুয়া। আবার অনেকে ভাবছেন, সম্পর্কের মধ্যে ফাটল এসেছে।

আরও পড়ুন
Bon-Jovi

দীর্ঘ বিরতির পর ফিরছেন ‘বন জোভি’

প্রসঙ্গত, আনা ডি আরমাসের সঙ্গে ক্রুজের সম্পর্কের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ভারমন্টে। প্রথমবার হাত ধরাধরি অবস্থায় তাদের ক্যামেরাবন্দি করা হয়েছিল। এরপর লন্ডন ও মাদ্রিদে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। এমনকি টম ক্রুজের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের মুহূর্তগুলোও মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছিল।

আরটিভি/কেআই