images

বিনোদন

ফের হাসপাতালে ভর্তি ক্যান্সারে আক্রান্ত দীপিকা

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৮:৩৬ এএম

জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক মাস ধরেই যকৃতের ক্যানসারে ভুগছেন তিনি। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার পথে ফিরলেও সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এই সময়ের

সম্প্রতি দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি বমিভাব, মাথা ঘোরা এবং চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। বলেছিলেন, অস্ত্রোপচারের পর থেকে জীবন একেবারেই বদলে গেছে, আগের মতো আর কাজের শক্তি পান না।

প্রতি দুই মাস অন্তর তাকে হাসপাতালে যেয়ে রক্ত নিতে হয়, সঙ্গে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করতে হয়। আর বিষয়টি নিয়ে তার স্বামী শোয়েব ইব্রাহিমও বেশ উদ্বিগ্ন।

আরও পড়ুন
Shah-Rukh-Khan-Suhana-Khan

প্রকাশ্যেই মেয়েকে শাসন করলেন শাহরুখ

সম্প্রতি শোয়েব হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দীপিকাকে কিছুটা ক্লান্ত ও চিন্তিত দেখা যায়। শোয়েব জানিয়েছেন, আপাতত দীপিকার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকেরা আশাবাদী।

আরটিভি/কেআই