মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৫:৪৫ পিএম
৬০-এর দশকে বলিউডের স্বনামধন্য অভিনেত্রী সুচিত্রা সেন আর ‘হিট ম্যান’ ধর্মেন্দ্র - দুই তারকা একসঙ্গে কাজ করেছিলেন ‘মমতা’ ছবিতে। তবে শুটিংয়ের এক ঘটনায় সৃষ্টি হয়েছিল নাটকীয় পরিস্থিতি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
১৯৬৬ সালে বাঙালি পরিচালক অসিত সেন পরিচালিত বাংলা ছবি ‘উত্তর ফাল্গুনী’ এর হিন্দি রিমেক হিসেবে তৈরি হয় ‘মমতা’। ছবিতে সুচিত্রা সেন মা দিব্যানী এবং মেয়ে সুপর্ণার দুই চরিত্রে অভিনয় করেছিলেন। সুপর্ণার প্রেমিক ইন্দ্রনীল চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র।
শোনা যায়, একটি রোমান্টিক গানের শুটিংয়ের সময় ধর্মেন্দ্র হঠাৎ সুচিত্রার পিঠে চুমু দেন। এই আচরণে মহানায়িকা প্রচণ্ড রেগে যান। অভিনেত্রী মনে করেছিলেন, আমাকে না বলে, আমার সঙ্গে আলোচনা না করে এটা আপনি কী করলেন, ধর্মেন্দ্রবাবু।
ধর্মেন্দ্র পরে নিজেই এক সাক্ষাৎকারে বলেন, দেবদাস ছবিতে প্রথমবার সুচিত্রা সেনকে দেখেছিলাম। তখন থেকেই মনে-মনে পছন্দ করতাম। কিন্তু শুটিংয়ে এমন কাজ করে আমি তাকে খুব লজ্জিত করেছিলাম। পরে তার কাছে ক্ষমাও চেয়েছিলাম।
যদিও শেষ পর্যন্ত সেই দৃশ্যটি ছবিতে অন্তর্ভুক্ত করা হয়নি, তবু খবরের কাগজে ঘটনা বড় করে প্রকাশিত হয়েছিল। পর্দার বাইরে যতই চমকপ্রদ বা সাহসী হোক, সুচিত্রা সেনের মতো অভিনেত্রী তার প্রফেশনালিজম এবং ব্যক্তিগত সীমার প্রতি অটল থাকতেন।
আরটিভি/কেআই