images

বিনোদন

দেশের সেলিব্রিটিরা মিথিলাকে সমর্থন না করায় হতাশ আল আমিন

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০১:১৬ পিএম

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডে অবস্থান করছেন তানজিয়া জামান মিথিলা। বর্তমানে থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর বিভিন্ন ইভেন্ট, যেখানে মিথিলার ঝলমলে উপস্থিতি এবং প্রতিযোগিতার প্রতি তার কঠোর পরিশ্রম দেশবাসীকে গর্বিত করেছে। প্রতিটি অনুষ্ঠানে তিনি সেরা পাঁচে স্থান করে বাংলাদেশের মান বাড়ানোর চেষ্টা করছেন।

তবে, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশের সেলিব্রিটিদের নীরবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের উদীয়মান শিল্পী আল আমিন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, আমার খুবই আপসোস লাগছে… আমাদের দেশের মেয়ে দেশের নাম নিয়ে মিস ইউনিভার্স মঞ্চে প্রতিনিধিত্ব করছে, অথচ দেশের বড় বড় সেলিব্রিটিকেই দেখলাম না তাকে সাপোর্ট করে একটি পোস্ট করতে। মিডিয়া ও চুপচাপ, এটা সত্যিই হতাশাজনক।

অফিশিয়াল ফেসবুক পোস্টে আল আমিন আরও যোগ করেছেন, ব্যক্তিগতভাবে আমি চাই, এবারের মিস ইউনিভার্সের মুকুট বাংলাদেশে আসুক। আমরা সবাই তোমার সাথে আছি, তানজিয়া জামান মিথিলা। বাংলাদেশকে জিতাতে অনেক ভোটের প্রয়োজন, এবং যদি আমরা দেশের ১০% ভোটও দিয়ে থাকি, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।

আরও পড়ুন
James

ঢাকায় পৌঁছেছেন আলী আজমত, মঞ্চ মাতাবেন জেমসের সঙ্গে

ভোট দেয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্যও দিয়েছেন তিনি। তার পোস্টে উল্লেখ করা হয়েছে:

ভোট দেয়ার নিয়ম:

- ডাউনলোড করুন 'Miss Universe' অ্যাপ।

- একটি একাউন্ট খুলুন নম্বর অথবা জিমেইল দিয়ে।

- তথ্য ভেরিফাই করুন (নাম, ইমেইল ইত্যাদি দিয়ে)।

- মিথিলা (বাংলাদেশ) খুঁজে বার করুন এবং ভোট দিন।

- ফ্রি ভোট দিতে বিজ্ঞাপন দেখুন।

- ভোট আসলে আবার বিজ্ঞাপন দেখে ভোট কনফার্ম করুন।

আরটিভি/কেআই