শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৩:৫১ পিএম
স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।
হিরো আলমকে গ্রেপ্তার করার পর তার তৃতীয় স্ত্রী রিয়ামনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ইতোমধ্যেই খবর শুনেছি এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি ওপর হওয়া অপরাধের সুষ্ঠু বিচার চাই।
এর আগে ১৩ নভেম্বর রিয়ামনি অভিযোগ করেন, হিরো আলম জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে তালাক দেয়ার পরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিভোর্স না দিয়ে বিভিন্ন হুমকি ও বুলিং করেছেন।
দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে থাকা এই দম্পতির মধ্যে বিভিন্ন সময়ে পারিবারিক ও পারস্পরিক অভিযোগ উঠেছে। হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও অন্যান্য পারিবারিক অভিযোগ তুলেছিলেন, যদিও কিছু সময় পর তাঁরা আবার আবেগঘন মুহূর্তে দেখা গেছে।
বর্তমানে আইনের মাধ্যমে সম্পর্কের বিবাদ মিটানোর প্রক্রিয়া চলছে এবং মামলার সুষ্ঠু বিচারের অপেক্ষায় সবাই।
আরটিভি/এসকে