images

বিনোদন / টালিউড

ওজন কমানোর গোপন পদ্ধতি জানালেন স্বস্তিকা

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৯:১১ এএম

ওজন কমিয়ে নতুন রূপে হাজির হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছোট ভিডিওতে খোলা চুল, কাজল-লাগানো চোখ আর স্বাভাবিক হাসিতে তাকে আগের চেয়ে অনেকটাই ফিট ও উজ্জ্বল লাগছিল। দেখে বোঝাই যাচ্ছিল- গত কয়েক মাসে তিনি দারুণভাবে ওজন কমিয়েছেন।

একজন ভক্ত কমেন্টে লিখেছিলেন, স্বস্তিকা, আপনি কতটা ওজন কমিয়েছেন? কীভাবে এত পরিবর্তন হলো একটু বলবেন? এর জবাবও দিলেন অভিনেত্রী, খুব সহজ ভাষায় জানালেন তার ৬ মাসের ওজন কমানোর রুটিন।

স্বস্তিকা লিখেন- হ্যাঁ, আমি ৬ মাস ধরে নিয়ম করে ওজন কমিয়েছি। প্রতিদিন ৩০-৪৫ মিনিট ব্রিস্ক ওয়াক করেছি। দিনে একবারই মেইন মিল খেয়েছি। রুটি, ভাত, পাউরুটি- এগুলো পুরো বাদ। ভাজাভুজি কিছুই না। মিষ্টি বা চকোলেট পুরো বাদ দেওয়া আমার পক্ষে কঠিন, তাই এগুলোর পরিমাণ কমিয়ে দিয়েছি আর যেসব খাবার সহজে মেদ বাড়ায় সেগুলো একদম বন্ধ রেখেছি। সময় লাগে, কিন্তু লেগে থাকলে ফল মিলবেই।

আরও পড়ুন
Dawood-Nora-Sraddha

দাউদ ইব্রাহিমের সঙ্গে মাদকচক্রে জড়িত নোরা-শ্রদ্ধা, যা জানা গেল

প্রসঙ্গত, স্বস্তিকা প্রথম অভিনয় শুরু করেন টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’ দিয়ে। এরপর ২০০৩ সালে ঊর্মী চক্রবর্তী পরিচালিত ‘হেমন্তের পাখি’ সিনেমায় বড় পর্দায় অভিষেক ঘটে। আর তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় ছিল রবি কিনাগী পরিচালিত ‘মাস্তান’ ছবিতে।

আরটিভি/কেআই