images

বিনোদন

সেই বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন রামচরণের স্ত্রী

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১০:০১ এএম

তরুণ প্রজন্মের মেয়েদের বেশি করে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের আর্জি জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী তারকা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সমালোচনার জবাবে কিছু প্রশ্ন ছুড়ে দেন উপাসনা। তার প্রশ্ন, সামাজিক চাপে নয়, কেবল ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া কি একজন নারীর অপরাধ? সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কি অপরাধ? নিজের সুবিধামতো সময়ে গর্ভধারণের সিদ্ধান্ত কি ভুল? শুধু বিয়ে-সন্তানের কথা না ভেবে নিজের ক্যারিয়ারে মন দেওয়া কি উচিত নয় নারীদের?

সম্প্রতি আইআইটি হায়দরাবাদে একটি সভায় যোগ দিয়েছিলেন উপাসনা। সেখানে গিয়েই তিনি মেয়েদের নিজেদের ‘ডিম্বাণু সংরক্ষণ’ করার পরামর্শ দেন। উপাসনা বলেন, মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি। এই নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। কোন সময় বিয়ে করতে হবে, কোন সময় সন্তানের জন্ম দিতে হবে-এসব বলে দিয়ে কেউ আর তাদের চালনা করতে পারবে না।

আরও পড়ুন
Spider-Man

এবার বিপদে স্পাইডার ম্যান, যা জানা গেল

তার এ মন্তব্যে নেটাগরিকের একাংশের মত ছিল, তিনি তার পারিবারিক ‘আইভিএফ ক্লিনিক’-এর ব্যবসা বাড়াতেই এই কথা বলছেন।

এর জবাবে এ তারকাপত্নী জানান, তিনি নিজেও এই পদ্ধতির মধ্য দিয়ে গেছেন, তবে অন্য হাসপাতালে। তিনি কেবল এই প্রক্রিয়ার সুবিধা জানাতে চেয়েছিলেন।

আরটিভি/কেআই