images

বিনোদন / বলিউড

বিবেক ওবেরয়ের বিতর্কিত মন্তব্যে উত্তাল শাহরুখ ভক্তরা!

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১০:২৩ এএম

ভারতীয় অভিনেতা বিবেক ওবেরয় ২০১৯ সালে নরেন্দ্র মোদির বায়োপিক দিয়ে শেষবার বড় পর্দায় নায়ক হিসেবে দেখা গিয়েছিলেন। এরপর থেকে লাইমলাইট থেকে অনেকটাই দূরে ছিলেন এই অভিনেতা। মাঝে মাঝে তার ব্যক্তিগত জীবন বা সম্পদ নিয়ে আলোচনা হলেও, চলচ্চিত্র ক্যারিয়ারে তেমন কিছুই ঘটেনি। তবে ‘মাস্তি ৪’ মুক্তি সামনে রেখে ফের আলোচনায় আসেন তিনি। কিন্তু এই উপলক্ষেই নিজের বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষোভের জন্ম দিলেন বিবেক।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারকাপ্রেম ও বয়সের পরিপ্রেক্ষিতে সিনেমার তারকাদের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে বিবেক বলেন, ১৯৬০ সালে কে কোন সিনেমায় অভিনয় করেছিলেন, তা এখন কেউ মনে রাখে না। ২০৫০ সালে হয়তো মানুষ জিজ্ঞেস করবে, কে শাহরুখ খান? এরপর তিনি আরও বলেন, এই প্রজন্ম হয়তো রণবীর কাপুরকে চিনবে, কিন্তু জানবে না যে তিনি রাজ কাপুরের নাতি।

বিবেকের এই মন্তব্যের পর থেকেই শাহরুখ খান ভক্তরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের মতে, শাহরুখ খান হলো বলিউডের কিং, বাদশা এবং অসংখ্য অনুরাগীর কাছে তিনি এক আদর্শ, যার অবদান এবং স্টারডম কখনো ভুলে যাওয়ার মতো নয়। ২০২৩ সালে তার ঐতিহাসিক কামব্যাক ‘পাঠান’ এবং ‘জওয়ান’ এর বক্স অফিস সাফল্য, যেখানে শাহরুখ খানের নেতৃত্বে প্রায় ২৩০০ কোটি রুপি ব্যবসা হয়েছে, তা বলিউডকে নতুন করে চাঙ্গা করে তুলেছে।

আরও পড়ুন
Ram-Charan

সেই বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন রামচরণের স্ত্রী

এমন অবস্থায়, শাহরুখ খানের নামে এই ধরনের প্রশ্ন তোলা বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে অসম্মান করার সামিল বলে মনে করছেন অনেকে। অনেক নেটিজেন বিবেককে তার নিজের ক্যারিয়ারের পতন এবং চলমান জীবনধারা মনে করিয়ে দিয়ে তার মন্তব্যের সমালোচনা করেছেন। তাদের মতে, এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, বিবেক ওবেরয় সত্যিই বিবেকহীন মন্তব্য করেছেন।

আরটিভি/কেআই