images

বিনোদন / বলিউড

ভক্তদের অপেক্ষায় রাখলেন রাশমিকা

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০২:৪৪ পিএম

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা এবং বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। গত অক্টোবরে দক্ষিণ ভারতের এই দুই তারকার বাগদান নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল। তবে দীর্ঘদিন পর্যন্ত চুপ ছিলেন রাশমিকা ও বিজয়, যা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছিল। অবশেষে, বহু চর্চিত এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা।

সম্প্রতি, থাম্মা সিনেমার প্রচার অনুষ্ঠানে রাশমিকাকে বাগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সবাই বিষয়টা জানে। যদিও তিনি স্পষ্টভাবে কিছু জানাননি, তবে তার এই মন্তব্য অনেক কিছুই ইঙ্গিত করে।

তবে, রাশমিকা বিয়ের বিষয়েও কোনো স্পষ্ট মন্তব্য করতে চাননি। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ে নিয়ে আমি এখনই কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন বলার সময় হবে, তখন বলব। অর্থাৎ, ভক্তদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর জন্য তিনি সময় নিতে চান।

এদিকে, কিছু সূত্র জানিয়েছে যে, রাশমিকা ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং তিনি সম্ভাব্য বিয়ের স্থান দেখতে উদয়পুরও গিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে হায়দরাবাদে গোপনে বাগদান সেরেছেন রাশমিকা ও বিজয়। এই জুটির সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে যে, গীতা গোবিন্দম (২০১৮) এবং ডিয়ার কমরেড (২০১৯) সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের শুরু।

আরও পড়ুন
Piya-Jannatul

কুকুরছানা হত্যার ঘটনায় পিয়া জান্নাতুলের প্রতিক্রিয়া

এছাড়াও, চলতি বছরের আগস্টে রাশমিকা এবং বিজয় একসঙ্গে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে উপস্থিত ছিলেন। তাদের এই জনসমক্ষে উপস্থিতি ভক্তদের মাঝে নতুন করে সম্পর্কের গুঞ্জন তৈরি করেছিল। আরও কিছু সময় আগে, 'ভারত বিয়ন্ড বর্ডারস' অনুষ্ঠানেও এই জুটি একসঙ্গে দেখা গিয়েছিল, যা সম্পর্কের বিষয়টি আরো জোরালো করে তোলে।

আরটিভি/কেআই