images

বিনোদন / আরটিভি

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে (২৬ ডিসেম্বর) আরটিভির বিশেষ আয়োজন

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:১৮ এএম

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে জনপ্রিয় বাংলা ছায়াছবি, সঙ্গীত পরিবেশন, নাটক এবং আরও অনেক কিছু। 

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ১০:১০ মিনিট মিউজিক্যাল শো ‘‘উৎসবে আনন্দে আজ এবং আগামী’’। শিল্পী: রাশেদ, সাদিয়া লিজা, দোলা।  

উপস্থাপনা: তাসনুভা মোহনা। প্রযোজক: রেজা ইসলাম।
      
দুপুর ২:১০ মিনিটে বাংলা ছায়াছবি: বসগিরি, অভিনয়ে: শাকিব খান, শবনম ববুলী প্রমুখ।
 
সন্ধ্যা ৬:০৫ মিনিটে ‘‘আনন্দ আড্ডা’’, অতিথি: তৌসিফ মাহবুব।  উপস্থাপনা: মৌসুমী মৌ। প্রযোজক: দিপু হাজরা।
 
সন্ধ্যা ৭:৩০ মিনিটে ‘‘এই রাত তোমার আমার’’ (বিশেষ পর্ব)। শিল্পী: মেজবাহ বাপ্পী, প্রিয়াংকা গোপ। প্রযোজক: সৈয়দ নাগীব জাহাঙ্গীর।   

রাত ৮:০০ মিনিট নাটক: রং নাম্বার, রচনা: আব্রাহাম তামিম, পরিচালক: রুবেল আনুশ।

অভিনয়ে: মুশফিক আর ফারহান, ফারিন খান, লুৎফর রহমান জর্জ প্রমুখ। 

আরটিভি/এএ