images

বিনোদন

অঞ্জনা-প্রবীর মিত্র-ফরিদা পারভীনসহ যাদের হারিয়েছি এ বছর

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৯ পিএম

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। আর কয়েকদিন পরই বিদায় নেবে ২০২৫। তবে বিদায়ী এই বছরটি দেশের শোবিজ অঙ্গনের জন্য রেখে যাচ্ছে গভীর বেদনার স্মৃতি। বছরজুড়ে একে একে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা ও গুণী ব্যক্তিত্বরা। দেখে নেওয়া যাক ২০২৫ সালে বিনোদন অঙ্গন যাদের হারিয়েছে-

অভিনেত্রী অঞ্জনা রহমান


৪ জানুয়ারি রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। জ্বর ও রক্তের সংক্রমণজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন।

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র


চলতি বছরের শুরুতেই নক্ষত্রপতন ঘটে। ৫ জানুয়ারি রাত ১০টার দিকে মারা যান বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৮১ বছর।

অভিনেতা শাহবাজ সানী

19f2af9d9b9b2bb0d46666b13446c269-67b2a8260e0b5.jpg?jadewits
ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান। ১৭ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

অভিনেত্রী গুলশান আরা আহমেদ


‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার আম্মা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদ ১৫ এপ্রিল ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রী তানিন সুবহা


ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে মারা যান অভিনেত্রী তানিন সুবহা। এক সপ্তাহের বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

-c80bebb3eeedbcec9b6b27bcc6b61b5e.jpg?jadewits
স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ২০ জুন রাত সাড়ে ৯টায় মারা যান। হৃদ্‌রোগজনিত সমস্যায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গায়ক এ কে রাতুল


চিত্রনায়ক জসীমের মেজ ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল ২৭ জুলাই বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।

গীতিকার ও অভিনেত্রী জাহানারা ভূঁইয়া


২৫ আগস্ট ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন অভিনেত্রী, গীতিকার ও প্রযোজক জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসজনিত জটিলতায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন


লোকসংগীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি।

নির্মাতা শেখ নজরুল ইসলাম


২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম। মাইল্ড স্ট্রোকের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রযোজক-অভিনেতা কামাল পারভেজ

01
২২ নভেম্বর ৭২ বছর বয়সে মারা যান চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ। অসুস্থতাজনিত কারণে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গিটারিস্ট সেলিম হায়দার

235e5a6719f6e653c8ee124497d41c3d-6929598cbdae6.jpg?jadewits
নন্দিত গিটারিস্ট ও মিউজিশিয়ান সেলিম হায়দার ২৭ নভেম্বর রাতে মারা যান। দীর্ঘদিন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

আরও পড়ুন
Web_Image

মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন লুবাবা, শুরু করেছেন নেকাব পরা 

কণ্ঠশিল্পী জেনস সুমন

590923845d4f50eadea3545ef23ad023-6929af5003443.jpg?jadewits
২৮ নভেম্বর মাত্র ৪০ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সংগীতশিল্পী জেনস সুমন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরটিভি/কেআই