images

বিনোদন

রাফসান-জেফারের বিয়েতে সাফা কবিরের আবেগঘন প্রতিক্রিয়া

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৯ পিএম

বিনোদন অঙ্গনে আলোচিত প্রেম এবার পরিণতি পেল। জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ সম্পর্কের পর এই তারকা জুটি তাদের নতুন জীবনের সূচনা করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিজেই বিষয়টি নিশ্চিত করেন রাফসান সাবাব। পোস্টে তিনি লেখেন, পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।

বিয়ের খবর প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে শুভেচ্ছার জোয়ার বইছে। সহকর্মী ও ভক্তদের অভিনন্দনে ভাসছেন নবদম্পতি। এর মধ্যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্যটি নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে।

সাফা কবির মন্তব্য করেন, দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।

আরও পড়ুন
01

পরীমনির ‘শীত নাই’

উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট, টেলিভিশন শো ও ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপনার মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার কণ্ঠের জাদু ও স্বতন্ত্র ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরটিভি/কেআই