images

বিনোদন / সিনেমা

অনুদানের চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দেওয়ার সময় বাড়ল

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৪৯ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলতি অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে। 

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,  আগামী ১ মার্চ পর্যন্ত পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেয়া যাবে। এর আগে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ সময় ছিল ২৯ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলচ্চিত্র শিল্পের প্রসার এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য—মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন
01

এবার ডিসি ইউনিভার্সে মুখোমুখি জন সিনা-সি এম পাঙ্ক!

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে একটি মূল কপিসহ ১২ সেট এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রেও একটি মূল কপিসহ ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে হবে।

আরটিভি/কেআই