images

বিনোদন

আরটিভির পর্দায় ‘মোস্তফা’র সেঞ্চুরি

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫০ এএম

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার চলতি তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি এরই মধ্যে ১০০ পর্ব প্রচার হয়েছে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। 

সোমবার থেকে বুধবার রাত ৮টায় ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 

মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার এক মাত্র ছেলে, বাবা ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে।

একইসঙ্গে রোমান্টিক থ্রিল এই ধারাবাহিকটিতে একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর।

অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটনা ক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সবথেকে বড় গডফাদার বাহরির মেয়ে।

আরও পড়ুন
Web-Image

বাবা হলেন ‘কাবিলা’

এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‌‘মোস্তফা’র গল্প।

এতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০।

আরটিভি/কেআই