বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে উদ্দেশ্য করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে জাইমা রহমানের স্মৃতিচারণ সংবলিত একটি ফটোকার্ড সংযুক্ত করে পোস্টে জাইমাকে উদ্দেশ্য করে বাঁধন লিখেন, ‘আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। গত বেশ কয়েকমাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব— এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি পোস্টে জাইমার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করে বলেন, আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভ কামনা এবং প্রচুর ভালোবাসা।
আরটিভি/এমএইচজে