রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৬ পিএম
রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-
সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।
সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।
সকাল ১০টা ১০ মিনিটে চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ‘সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’।
সকাল ১০টা ৪০ মিনিটে বাংলা ছায়াছবি ‘কোটি টাকার কাবিন’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
দুপুর ২টা ১০ মিনিটে রমজানের সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।
দুপুর ২টা ৩৫ মিনিটে সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবল ‘ইসলামিক সমাধান’।
বিকেল ৩টায় ‘নিউজ টপটেন’।
বিকেল ৩টা ৩ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ভালোবাসার রান্না’।
বিকেল ৩টা ১০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘মজাদার রান্না’।
বিকেল ৩টা ২০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘হেলদি ইফতার’।
বিকেল ৩টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান শেফ’স চয়েস ‘টেস্ট অফ ট্রাডিশন’।
বিকেল ৩টা ৪০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘রান্নার ঐতিহ্য’।
বিকেল ৩টা ৫০ মিনিটে ‘মিশর’ দেশের ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমণমূলক অনুষ্ঠান: ‘আরাবী কাফেলা’।
বিকেল ৪টা ২০ মিনিটে কোরআনে হাফেজদের প্রতিযোগিতার আয়োজন জিপিএইচ ইস্পাত ‘আলোকিত কোরআন’।
বিকেল ৪টা ৪৫ মিনিটে ‘জেলা সংবাদ’।
বিকেল ৫টা ২৮ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ইফতার ডিলাইটস’।
বিকেল ৫টা ৫০ মিনিটে ‘রমাদান দোয়া ও মোনাজাত’।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘শপার্স গাইড’।
সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘গ্ল্যামার শো’।
রাত ৮টায় টার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’।
রাত ৯টা ২০ মিনিটে শুক্র,শনি ও রবিবারের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’।
রচনা ও পরিচালনা: সুজিত বিশ্বাস। অভিনয় করেছেন যাহের আলভী, আফজাল সুজন, সামান্তা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান,মাসুদ মহিউদ্দিন প্রমুখ।
রাত ১০টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’।
রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।
রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।
রাত ১১টা ২৫ মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ’।
রাত ১২টায় লাইভ ‘মিউজিক স্টেশন’।
রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।