বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৪ পিএম
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সত্য অনেক সময়ই পিছিয়ে পড়ে, এগিয়ে যায় বানানো গল্প। মুহূর্তের মধ্যে গুজব রূপ নেয় ‘খবরে’, আর সেই খবরে জড়িয়ে পড়ে পরিচিত মুখ। তেমনই এক অবিশ্বাস্য ও সম্পূর্ণ ভুয়া রটনার শিকার হলেন জনপ্রিয় ভারতীয় গায়িকা সাহানা বাজপেয়ী।
এক প্রদর্শনীতে রজতাভ দত্তের স্ত্রী সোমাদত্তার সঙ্গে দেখা হলে তিনি নাকি হাসতে হাসতেই সাহানাকে বলেন, তোকে তো আমার সতীন বানিয়ে দিয়েছে। অর্থাৎ এই রটনা অভিনেতার পরিবারেও হাসির খোরাক হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে রসিকতা মেশানো ক্ষোভ প্রকাশ করেন সাহানা।
গায়িকা মজার ছলে লেখেন, ইন্টারনেটে লোকে কতকিছুই লেখে গল্পের গরুরা গাঁজা খেয়ে গাছে উঠে উড়াল দেয়। এরপরই মজার সুরে প্রশ্ন ছুঁড়ে দেন, সবাই তাকে রনিদার স্ত্রী বানাতে এত ব্যস্ত কেন? শাহরুখ খান আর আমার প্রেমটা নিয়ে কেউ কিছু কেন বলে না? এমনও বলেন তিনি।
কৈশোরের প্রেম থেকে ২০০১ সালে বাংলাদেশের গায়ক শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেছিলেন সাহানা। তবে সাত বছর পর সেই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে। এরপর দুজনেই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করেন। অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর সাহানা লন্ডনপ্রবাসী রিচার্ড হার্ডারকে বিয়ে করেন। তাদের একটি মেয়েসন্তান রয়েছে, নাম রোহিণী। বর্তমানে লন্ডনেই সংসার ও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন গায়িকা। অন্যদিকে অর্ণবও বিয়ে করেছেন।
আরটিভি/এমএইচজে