images

বিনোদন

স্ত্রীর আত্মহত্যা পর যা বললেন অভিনেতা আলভী

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৫ পিএম

জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

শুটিংয়ের কাজের জন্য বর্তমানে নেপালে রয়েছেন আলভী। সেখান থেকেই স্ত্রীর আত্মহত্যা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন
rasmika

বিজয়-রাশমিকার বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে

আরটিভির পাঠকদের জন্য আলভীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম । খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।

আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। 

আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

আরটিভি/এসআর