images

বিনোদন

ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০২:৪৪ পিএম

প্রিয় তারকাকে সামনে পেলে ভক্তদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতি অনেক সময় তারকাদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। 

সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়েন তিনি। তাকে এক নজর দেখার জন্য সেখানে বিপুল সংখ্যক অনুরাগী জড়ো হন। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য অপেক্ষা করছিলেন। শুরুতে ভক্তদের সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন হিনা।

কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের মধ্যে শুধু ভক্তই নয়, অনেক আলোকচিত্রীও উপস্থিত ছিলেন। তাদের চিৎকার ও হুড়োহুড়িতে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নিজেই এগিয়ে আসেন অভিনেত্রী। বিরক্ত হয়ে উপস্থিত সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা। তার এমন প্রতিক্রিয়ার পর কিছুটা শান্ত হয় পরিবেশ।

উল্লেখ্য, ক্যানসারের সঙ্গে লড়াই করেও মনোবল হারাননি হিনা খান। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। খুব শিগগিরই তাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আরটিভি/এসকে