images

বিনোদন

শয়তান খোঁজে সুখী সংসার: বাঁধন

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৭:২৩ পিএম

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পোস্টে তিনি লিখেন 'শয়তান খোঁজে সুখী সংসার'।

জানা গেছে এই অভিনেত্রীর অভিনীত নতুন সিরিজ 'চক্র' সিজন ২ এর বিষয়ে এ মন্তব্য করেন তিনি।

'চক্র' প্রথম সিজনে সাফল্যের পর এবার ঈদুল ফিতরে দ্বিতীয় সিজন 'চক্র-২’ নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বাঁধন বলেন, প্রথম সিজন শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম। শেয়ার্ড হ্যালুসিনেশনের আড়ালে লুকিয়ে আছে আরও এক ভয়ংকর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো?

বাঁধন আরও বলেন, শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?

আরটিভি/এমএইচজে