images

বিনোদন

‘ডোরেমন’-এর নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৫:৩৭ পিএম

জাপানের প্রখ্যাত অ্যানিমেশন পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। 

ফুসফুসের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের ৬ মার্চ ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার সহ-প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস।

পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ডোরেমন-এর সঙ্গে শিবায়ামার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি এই সিরিজের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার পরিচালনায় নির্মিত ‘ডোরেমন’-এর ২২টি চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য—

ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য ক্যাসেল অব দ্য আন্ডারসি ডেভিল

ডোরেমন: নোবিতা ইন দ্য ওয়ান-নিয়ান স্পেসটাইম ওডিসি

তার হাত ধরেই ‘ডোরেমন’ জাপান ছাড়িয়ে বিশ্বব্যাপী শিশু-কিশোরদের কাছে এক অনন্য জনপ্রিয়তায় পৌঁছে যায়।

১৯৬৩ সালে তোয়েই অ্যানিমেশনে কর্মজীবন শুরু করেন শিবায়ামা। পরে শিন-এই অ্যানিমেশনে যোগ দিয়ে অ্যানিমেশন জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

অভিনেতা শামস সুমন আর নেই

তিনি আরও যেসব জনপ্রিয় অ্যানিমেশন পরিচালনা করেছেন—

> চিবি মারুকো-চান

> নিনতামা রান্তারো

> মাজিমে নি ফুমাজিমে কাইকেতসু জোরোরি

অ্যানিমেশন জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি জাপানের সংস্কৃতিবিষয়ক সংস্থা থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা লাভ করেন। এছাড়া ২০১৮ সালে টোকিও অ্যানিমে অ্যাওয়ার্ড ফেস্টিভ্যালেও তাকে একই সম্মানে ভূষিত করা হয়।

সুতোমু শিবায়ামার মৃত্যুতে বিশ্ব অ্যানিমেশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘ডোরেমন’-এর মতো কালজয়ী সৃষ্টি দিয়ে তিনি যে অবদান রেখে গেছেন, তা দীর্ঘদিন ধরে দর্শকদের মনে অমলিন হয়ে থাকবে।

আরটিভি/এমএইচজে