images

বিনোদন

বড় চমক নিয়ে আসছে ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নতুন সিরিজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৭:৪৯ পিএম

জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ নতুন অধ্যায়ে ফিরছে। এবার সিরিজটির নতুন টিভি সংস্করণে ডিউক শেলবি চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা জেমি বেল। গল্পটি আবর্তিত হবে ১৯৫০–এর দশকের যুদ্ধ পরবর্তী বার্মিংহামকে ঘিরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।  

নতুন সিরিজের কাহিনি শুরু হবে সিনেমা ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমোর্টাল ম্যানের’ ঘটনার প্রায় ১০ বছর পর। এতে দেখা যাবে শেলবি পরিবারের পরবর্তী প্রজন্মের উত্থান। জেমি বেল অভিনয় করবেন ডিউক শেলবি চরিত্রে। যিনি কিংবদন্তি গ্যাং নেতা টমি শেলবির বড় ছেলে।

সিরিজটিতে আরও অভিনয় করবেন চার্লি হিটন। যিনি জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংকসে অভিনয়ের জন্য পরিচিত। এছাড়া অভিনয়শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন জেসিকা ব্রাউন ফিন্ডলে, লাশানা লিঞ্চ এবং নতুন মুখ লুসি কার্জউস্কি। 

নির্মাতারা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন করে গড়ে ওঠা বার্মিংহাম শহরকে ঘিরেই এগোবে গল্প। সেখানে ডিউক শেলবিকে দেখা যাবে আরও অভিজ্ঞ, উচ্চাকাঙ্ক্ষী এবং আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এক চরিত্র হিসেবে।

সিরিজটির নির্মাতা স্টিভেন নাইট বিবিসিকে বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা পিকি ব্লাইন্ডার্সের এক নতুন যুগের ঘোষণা করছি। যার গল্পকে পঞ্চাশের দশকের গোড়ার দিকের যুদ্ধ-পরবর্তী বার্মিংহামে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে জেমি বেল টমি শেলবির বড় ছেলে ডিউকের ভূমিকায় অভিনয় করছেন এবং চার্লি হিটনও অভিনয়শিল্পীদের প্রধান চরিত্রে থাকছেন। শিগগিরই আরও নতুন অভিনয়শিল্পীর নাম ঘোষণা করা হবে, এবং পিকি তার পথে আবার নামছে।

আরও পড়ুন
Web-Image---Copy

আবারও কারাগারে সংগীতশিল্পী নোবেল

নতুন সিরিজ দুটি প্রযোজনা করছে বানিজয় ইউকের কুডোস এবং গ্যারিসন ড্রামা। এটি সম্প্রচারিত হবে বিবিসি এবং বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। জানা গেছে, প্রতিটি সিরিজে থাকবে ছয়টি করে এক ঘণ্টার পর্ব। শুটিং হচ্ছে বার্মিংহামের ডিগবেথ এলাকার স্টুডিওতে।

নির্মাতারা জানিয়েছেন, দীর্ঘদিনের জনপ্রিয় এই সিরিজের নতুন অধ্যায় নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরটিভি/জেএমএ/এমএইচজে