images

বিনোদন

অবসকিওর ব্যান্ডের ভিনাইলের মোড়ক উন্মোচন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১১:০৭ পিএম

দীর্ঘ চার দশকের পথচলায় ভিনাইলের যুগে ফিরল জনপ্রিয় ব্যান্ড অবসকিওর। গত বছর সেপ্টেম্বরে দশটি গান নিয়ে সংকলন অ্যালবাম ‘রিইনকারনেশন’ প্রকাশ করেছিল অবসকিওর। এবার সেটি ভিনাইল রেকর্ড আকারে প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে অবসকিওরের ভিনাইল রেকর্ডের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন আরটিভি ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে ডিফরেন্ট টাচের ব্যান্ডলিডার মেজবাহ রহমান, পেন্টাগনের ব্যান্ডলিডার আলী সুমন এবং অবসকিওরের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপুসহ ব্যান্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
Lpy

আশা ভোঁসলের শেষ বিদায় সম্পন্ন

এদিন অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, আজকের দিনটা চৈত্র সংক্রান্তি, কালকে বৈশাখ। আজকে সকাল থেকেই দেখছি সবাই সুন্দর সুন্দর বৈশাখী শাড়ি পড়েছে। মনে হচ্ছে যে আজকেই বৈশাখ পালন করা শুরু করেছি আমরা এবং সবারই মুড ভালো। আমি আনন্দ ফিল করছি, আজকে অবসকিওরের মতো একটা জনপ্রিয় ব্যান্ডের ভিনাইলের মোড়ক উন্মোচন হচ্ছে এবং সেটা আমরা সামনে নিয়ে আসছি। 

অবসকিওরের প্রশংসা করে তিনি বলেন, ৮০ কিংবা ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় যে কয়টি ব্যান্ড ছিল তার মধ্যে একটি হলো অবসকিওর। প্রাণের সঙ্গে মিশে আছে এই ব্যান্ড। আমার মনে হয় এটা শুধু ৮০ কিংবা ৯০ দশক না, এখনকার জেনারেশনের কাছেও যথেষ্ট জনপ্রিয়। 

আরটিভি সবসময় সংগীতের সঙ্গে থাকতে চায় বলে জানিয়ে সৈয়দ আশিক রহমান বলেন, আমরা সংগীতের সঙ্গে আছি, সঙ্গেই থাকতে চাই। নতুন কিছু করতে চাই। আমরা সবাই যেন একসঙ্গে সামনে এগোতে পারি, সে ব্যবস্থাটা আমাদেরই করতে হবে।

তিনি আরও বলেন, কেউ আমাদের জন্য কিছু করে দেবে না। আমাদেরই আমাদের জায়গাটা তৈরি করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে আজকের সন্ধ্যাটার জন্য।

আরটিভি/এসআর