images

বিনোদন / বলিউড

‘এত দিনে হয়তো সন্তান হয়ে যেত’

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ১২:১৪ পিএম

সহকর্মী ও সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। দীর্ঘদিন ধরেই তাদের ঘিরে নানা গুঞ্জন চলছিল। তবে এবার তা সরাসরি নাকচ করলেন তিনি।

প্রায় ১৪ বছর আগে মিলে না মিলে হাম নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও চিরাগ। সেই ছবিতেই পর্দায় তাদের প্রেমের সম্পর্ক দেখানো হয়েছিল। তখনই শোনা যায়, বাস্তব জীবনেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। 

পরবর্তীতে দুইজনই আলাদা পথে এগিয়ে যান। কঙ্গনা বলিউডে নিজের অবস্থান শক্ত করেন এবং পরে রাজনীতিতেও যুক্ত হন। অন্যদিকে চিরাগ পাসোয়ানও রাজনীতির ময়দানে সক্রিয় হন।

আরও পড়ুন
Web-Image.1

তলপেটের মেদ কমাতে বাদ দিন তিন খাবার

রাজনীতিতে তাদের পুনরায় দেখা হওয়ার পর থেকেই নতুন করে গুঞ্জন শুরু হয়। সংসদ ভবনে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে, কথোপকথন ও স্বাভাবিক আচরণ নিয়েও আলোচনা হয় সামাজিক মাধ্যমে।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দেন, চিরাগের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি বলেন, তারা শুধু ভালো বন্ধু।

এ বিষয়ে কঙ্গনার মন্তব্য আরও আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, তাদের মধ্যে যদি সত্যিই কোনো সম্পর্ক থাকত, তাহলে এত দিনে সন্তানও হয়ে যেত। এমন কথা বলে তিনি গুঞ্জনকে একেবারেই ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

চিরাগের সঙ্গে পুরনো কাজের অভিজ্ঞতা ও পরবর্তীতে আলাদা জীবনের পথে এগিয়ে যাওয়া। সব মিলিয়ে এই জুটি নিয়ে আলোচনার শেষ নেই। তবে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যে সেই গুঞ্জনে আপাতত ইতি টানার ইঙ্গিত মিলেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ