images

বিনোদন

তরুণের কণ্ঠে লাকী আখান্দের অসমাপ্ত গান

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৫:০৯ পিএম

তিন দশকেরও বেশি সময় পর পূর্ণতা পেল নন্দিত সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দেরর একটি অসমাপ্ত গান। ‘যার কাছে মন রেখে’ শিরোনামের এই গানটি নতুনভাবে প্রকাশ পেয়েছে তরুণ শিল্পী তরুণ মুন্সীর কণ্ঠে।

জানা গেছে, প্রায় ৩৪ বছর আগে গানটির কথা লিখেছিলেন গীতিকবি গোলাম মোর্শেদ। সেই সময়ই এতে সুরারোপ করেছিলেন লাকী আখান্দ। তবে নানা কারণে গানটি আর রেকর্ড করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর অবশেষে নতুন প্রজন্মের কাছে পৌঁছাল গানটি।

সম্প্রতি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে ‘যার কাছে মন রেখে’। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তরুণ মুন্সী বলেন, এটি তার সংগীতজীবনের এক বিশেষ প্রাপ্তি। এমন এক কিংবদন্তির জন্য লেখা গানে কণ্ঠ দেওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। গানের পেছনের গল্প শুনে এবং গীতিকথা পড়ে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। লাকী আখান্দের মূল সুর অক্ষুণ্ন রেখে আধুনিক আয়োজনের মাধ্যমে গানটি নতুনভাবে পরিবেশন করেছেন বলে জানান তিনি। তাঁর আশা, কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়ে গানটি সমকালীন শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

আরও পড়ুন
Web-Image---Copy

সপরিবারে বাংলাদেশে এলেন শ্রীকান্ত আচার্য

অন্যদিকে গীতিকবি গোলাম মোর্শেদ জানান, তার সৃষ্টিশীল জীবনের একটি বড় অংশজুড়ে ছিলেন লাকী আখান্দ। এই গানটির কথায় মুগ্ধ হয়ে তৎক্ষণাৎ সুর করেছিলেন লাকী আখান্দ, কিন্তু তা আর আলোর মুখ দেখেনি। ১৯৯৮ সাল থেকে গানটি তাঁর কাছেই সংরক্ষিত ছিল। পরবর্তীতে লাকী আখান্দের প্রয়াণের পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই গানটি নতুন করে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

গোলাম মোর্শেদের বিশ্বাস, তরুণ মুন্সীর কণ্ঠে নতুন করে জীবন্ত হয়ে ওঠা ‘যার কাছে মন রেখে’ গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে।

আরটিভি/এমএইচজে