images

বিনোদন / শিল্প-সাহিত্য

পল্লিকবির জন্মবার্ষিকীতে ‘মায়া বেঙ্গল ইন মোশন’ এর তৃতীয় আয়োজন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০২:৪৭ পিএম

পল্লিকবি জসীম উদ্‌দীনের কালজয়ী সৃষ্টি ‘নকশী কাঁথার মাঠ’-এর অমর প্রেমগাথা আরও একবার জীবন্ত হয়ে উঠল মঞ্চে। আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লিকবির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মায়া বেঙ্গল ইন মোশন’ এর তৃতীয় আসর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে রূপাই ও সাজুর মর্মস্পর্শী বিরহের আখ্যান লোক নৃত্যনাট্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

আরও পড়ুন
Web-Image2

বইমেলা ভাষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার মিলনমেলা: সংস্কৃতি মন্ত্রী

১৯৫৯ সালে প্রথমবার বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে এই কাব্যগ্রন্থকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল-এর একঝাঁক শিল্পী। আনিসুল ইসলাম হিরুর কিউরেশনে সঙ্গীত ও নৃত্যের এক অপূর্ব সমন্বয়ে গ্রামীণ বাংলার সারল্য ও সৌন্দর্য দর্শকদের সামনে মূর্ত হয়ে ওঠে।

62947f56-09df-4e7a-a2f5-6ce01c2071db

বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘মায়া’ শুরু থেকেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় শিল্পীদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরতে কাজ করে যাচ্ছে। 

এদিন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, মায়া বাংলাদেশের মানুষের কাছে বিশ্বমানের ন্যাচারাল প্রোডাক্ট পৌঁছে দিতে কাজ করছে। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আসুন, আমরা সবাই আমাদের মাটি, সুর আর শিকড়ের গভীরে ফিরে যাই।

40ff4636-a67e-4a8f-9d97-b74e011744af

এ ছাড়াও এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে দর্শকদের স্বাগত জানান এবং দেশীয় সংস্কৃতির প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। 

2e49a75f-6069-4210-95d2-df8f380c5020

এবারের আয়োজনে পিআর পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্সেস এবং ডেকর পার্টনার হিসেবে কাজ করেছে এসকে ইভেন্টস। গ্রামীণ আখ্যান আর আধুনিক মঞ্চসজ্জার মিশেলে এই আয়োজনটি উপস্থিত দর্শকদের হৃদয়ে এক গভীর রেখাপাত করেছে।

আরটিভি/এসআর