images

বিনোদন / বলিউড

নিজেদের বিয়ের সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বললেন জ্যাকি

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০১:১০ পিএম

বলিউড তারকা রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির সম্পর্ক আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি তাদের দাম্পত্য জীবনকে সিচুয়েশনশিপ বলে মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এমনটাই জানা যায়, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে। 

এই মন্তব্যের পরই ভক্তদের মধ্যে পুরনো স্মৃতি ফিরে আসে। ২০২১ সালে রাকুল প্রথমবার জ্যাকির সঙ্গে একটি ছবি শেয়ার করে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। সেই পোস্টে তিনি জ্যাকিকে নিজের জীবনের সবচেয়ে বড় উপহার বলে উল্লেখ করেন এবং একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা লেখেন।

পরবর্তীতে ২০২৪ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে জ্যাকি তাদের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে সিচুয়েশনশিপ শব্দ ব্যবহার করেন। যা সাধারণত অনির্দিষ্ট সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।

আরও পড়ুন
Web-Image

কেন দেড় বছর ধরে কোরআন ও ইসলামিক আইনকানুন শেখেন ইয়ামি?

তিনি অবশ্য ব্যাখ্যা করেন, এটি কোনো বিভ্রান্তিকর সম্পর্ক নয়। বরং তারা একে অপরের সঙ্গে স্বচ্ছতা, বন্ধুত্ব এবং স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ভাগ করে নিচ্ছেন। তিনি বলেন, তারা দুজনেই এখন পরিণত, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে এবং একে অপরকে মানসিকভাবে আরও সুখী করে তুলছেন।

তবে এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং শব্দচয়নের সমালোচনা করেন।

সব মিলিয়ে, জ্যাকি ভগনানির এই মন্তব্য এবং রাকুলের পুরনো প্রেমঘোষণার পোস্ট নতুন করে তাদের সম্পর্ককে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।


আরটিভি/জেএমএ