images

বিনোদন

আরটিভিতে আজ (৩ মে) যা দেখবেন

রোববার, ০৩ মে ২০২৬ , ০৮:৪২ এএম

রোববার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘পাগলা ঘণ্টা’। অভিনয় করেছেন রুবেল, সিমলা প্রমুখ। 

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘বাপবেটির যুদ্ধ’। অভিনয় করেছেন শাকিব খান, পপি প্রমুখ।

বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।

রাত ৮টায় বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

রাত ৯টা ২০ মিনিটে শুক্র, শনি ও রোববারের ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’। 

রচনা ও পরিচালনা: সুজিত বিশ্বাস। অভিনয় করেছেন আফজাল সুজন, সামান্তা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন
nakful-kabbo9

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

রাত ১০টায় শুক্র, শনি, রোব ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। 

রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন তন্ময় সোহেল, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১২টা ৫ মিনিটে টকশো ‘বিজনেস টক’

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’। 

আরটিভি/আইএম