images

বিনোদন / হলিউড

অদ্ভুত সাজে মেট গালা মাতালেন হাইডি ক্লুম-সারাহ পলসন! 

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৩:১৯ পিএম

বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন আয়োজন এবারও ভরপুর ছিল চমকে। এবারের আসরে তারকারা হাজির হন কল্পনাময় ও ব্যতিক্রমী সব সাজে, যেখানে মূল ভাবনা ছিল পোশাককে শিল্প হিসেবে তুলে ধরা।

প্রতি বছরের মতো এবারও এই আয়োজন ঘিরে তৈরি হয় ব্যাপক আগ্রহ। লাল গালিচায় তারকাদের একের পর এক ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।

এবারের আয়োজনে সবচেয়ে আলোচিতদের একজন হাইডি ক্লুম। তিনি নিজেকে পুরোপুরি মার্বেলের মূর্তির মতো সাজিয়ে হাজির হন। তার এই লুক দেখে মনে হচ্ছিল, যেন জাদুঘরের কোনো ভাস্কর্য হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন
Web-Image.

মেট গালায় সেরা লুকে নজর কাড়লেন বিয়ন্সে-রিহানা 

অন্যদিকে অভিনেত্রী সারাহ পলসনও কম যাননি। ধূসর পোশাকের সঙ্গে তিনি মুখে পরেছিলেন কাগুজে টাকার নকশায় তৈরি একটি মুখোশ। তার এই ভিন্নধর্মী উপস্থিতি মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেয়।

সব মিলিয়ে, এবারের ফ্যাশন আয়োজন ছিল চমক, সৃজনশীলতা আর অদ্ভুত সব সাজের এক দারুণ মিলনমেলা, যা নিয়ে আলোচনা থামছেই না।


আরটিভি/জেএমএ