images

বিনোদন / হলিউড

মেট গালায় হাতে আম নিয়ে হাজির ইশা আম্বানি

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৩:৩৯ পিএম

বিশ্বের আলোচিত ফ্যাশন মেট গালা আয়োজনে এবারও নজর কাড়লেন ভারতের ইশা আম্বানি। কেবল পোশাকেই নয়, নিজের সাজে ভারতীয় ঐতিহ্য ও শিল্পকে নতুনভাবে তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবার তিনি হাজির হন সোনালি রঙের একটি শাড়িতে, যেখানে ছিল নিখুঁত কারুশিল্পের ছোঁয়া। শাড়িটিতে হাতে আঁকা রাজস্থানি লোকশিল্পের নকশা ব্যবহার করা হয়েছে। যা তার সাজকে করেছে আরও দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ব্লাউজ। এই ব্লাউজে বসানো হয়েছে হিরে, পান্না ও দামী পাথর। ইশা নিজেই জানান, এই ব্লাউজটি তৈরি করা হয়েছে তার মা নীতা আম্বানির গয়নার বিভিন্ন অংশ দিয়ে। যা তার সাজে এনে দিয়েছে আলাদা মাত্রা।

আরও পড়ুন
Web-Image.

মেট গালায় সেরা লুকে নজর কাড়লেন বিয়ন্সে-রিহানা 

এছাড়া চুলের সাজেও ছিল চমক। সাধারণ ফুলের বদলে তিনি ব্যবহার করেছেন কাগজ, তামা ও পিতল দিয়ে তৈরি এক বিশেষ শিল্পকর্ম, যা তার পুরো লুককে করেছে আরও আলাদা।

তবে সবকিছুকে ছাপিয়ে গেছে তার হাতে থাকা আমের আদলে তৈরি ব্যাগটি। এই ব্যতিক্রমী ব্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সব মিলিয়ে, ইশা আম্বানির মেট গালায় এবারের উপস্থিতি ছিল ঐতিহ্য, শিল্প আর সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন। যা বিশ্বজুড়ে কৌতূহল আর প্রশংসা কুড়িয়েছে।


আরটিভি/জেএমএ