images

বিনোদন

‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০১:৫৫ পিএম

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাম উল্লেখ না করেই এক পোস্টে তিনি লিখেছেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।”

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্ট প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, পোস্টটি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকে উদ্দেশ্য করেই করা হয়েছে।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেন। আবার অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন মারিয়া মিম।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে বেশ পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরছেন এবং দাঁড়ি রেখেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের দুর্বল জায়গা বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বিভিন্ন বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকেই।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন
karina-kayser

ভারতে নেওয়া হলো কারিনা কায়সারকে, টাকার অভাবে সঙ্গে যেতে পারেননি বাবা

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্য করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি মারিয়া মিম।

আরটিভি/এসকে