বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৫:৪৯ পিএম
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এখন অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।
ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নায়ক ওমর সানী। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মনের ভাব প্রকাশ করে থাকেন। সেগুলো অনেক সময় ভাইরাল হয়, ট্রলেরও মুখে পড়ে। এবার দিলেন রহস্যময় এক পোস্ট।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অভিনেতা লেখেন, চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?
তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও পোস্টের নিচে মন্তব্যে অনেক ভক্ত ও অনুসারী ইঙ্গিত করেছেন অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের দিকে।
সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এক ঘণ্টার একটি নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।
সেই ঘটনাকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এমএম