images

বিনোদন / রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ 

শনিবার, ১৬ মে ২০২৬ , ০২:০৯ পিএম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৬ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলনের উত্তাল সময়ে কারিনা ছিলেন একটি নির্ভীক কণ্ঠস্বর, যিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছিলেন।

নাহিদ ইসলাম লেখেন, কারিনা শুধু একজন অভিনেত্রীই নন, বরং তিনি সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার এই সাহসী অবস্থান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন
14

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

তিনি আরও বলেন, লিভার জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৫ মে) মধ্যরাতে কারিনা মারা যান। তার এই মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

পোস্টে তিনি কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি এই শোক কাটিয়ে ওঠার জন্য পরিবারকে ধৈর্য ধরার জন্য দোয়া করেন।

লিভার জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কারিনার মৃত্যুতে শোবিজ অঙ্গনসহ সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।


আরটিভি/জেএমএ