images

বিনোদন

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি

রোববার, ১৭ মে ২০২৬ , ০৮:২৬ পিএম

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলির নামে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তের দায়িত্ব থানা পুলিশ থেকে ডিবির কাছে অর্পণ করা হয়েছে।

রোববার (১৭ মে) প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশ পেয়েছে।

এদিকে এই মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল রোববার কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন এসআই সাইফুল ইসলাম।

আরও পড়ুন
Web-Image_20260516_133759754

দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

আরটিভি/এমএইচজে