images

বিনোদন

আজ রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা

রোববার, ১৭ মে ২০২৬ , ০৯:২৯ পিএম

ভারত থেকে রোববার (১৭ মে) বিকেলে দেশে আনা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ। আজ রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজায় অন্যান্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি

সোমবার (১৮ মে) ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে পরিবার। 

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

আরটিভি/এমএইচজে