images

বিনোদন

কারিনার জানাজায় অংশ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রোববার, ১৭ মে ২০২৬ , ১০:৫৭ পিএম

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের প্রথম জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানীর মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তিনি।

জানাজা শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, কারিনা কায়সার আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে সারা দেশ শোকাহত।

আমরা সবাই শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফিরাত কামনা করছি।

আরও পড়ুন
kr

কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন

তিনি আরও বলেন, সারা দেশের মানুষসহ জুলাই গণ-অভ্যুত্থানের আমরা যারা আছি সবাই শ্রদ্ধার সঙ্গে কারিনা আপুকে স্মরণ করছি। আজকে রাত ১০টার সময় শহীদ মিনারে আমরা সবাই মিলে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় দেব।

জানা গেছে, রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

আরটিভি/এমএম