images

বিনোদন

সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ সাপ নিয়ে হুলুস্থুল

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১১:৩০ এএম

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ সাপ ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) রাতে এই ঘটনা ঘিরে অ্যাপার্টমেন্টজুড়ে হুলুস্থুল পড়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সামাজিকমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই সালমানের বাসভবনে একটি সাপ দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল।

পরে একজন অভিজ্ঞ স্নেক র‍্যাংলার সাপটির গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটি বিষধর নয় এবং মানুষের জন্য ক্ষতিকরও ছিল না। পরে সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর পুরো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তল্লাশি চালানো হয়, সেখানে আর কোনো সাপ রয়েছে কি না তা নিশ্চিত হতে।

আরও পড়ুন
SHAKIRA

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

এর আগে প্রায় পাঁচ বছর আগে মহারাষ্ট্রের পনভেলে নিজের ফার্মহাউসে সাপের কামড়ে আহত হয়েছিলেন সালমান খান। সেই ঘটনার পর এবার আবারও সাপের কারণে আলোচনায় এলেন এই বলিউড তারকা।

আরটিভি/এসকে