images

বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৬:৩৭ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে বলেছেন, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি সঠিক সময়ে নতুন মেয়াদের নির্বাচন সম্পন্ন হবে।

আরও পড়ুন
PORIMONI

এফডিসিতে কোরবানি নিয়ে যা বললেন পরীমনি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়েছে।

আরটিভি/কেডি