images

বিনোদন / বলিউড

বড় চমক দেখালেন শাহরুখ পুত্র আরিয়ান

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৭:৪১ পিএম

এবারের পুরস্কার মঞ্চে সবচেয়ে বড় চমক দেখালেন আরিয়ান খান। চিত্রনাট্য ও ওয়েব সিরিজ জগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের সপ্তম পুরস্কার অনুষ্ঠানে বড় সাফল্য পেলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

আরও পড়ুন
7

সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে

পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে নিজের অভিষেক প্রজেক্ট দিয়েই বাজিমাত করলেন তিনি। ওটিটির জনপ্রিয় সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর জন্য ওয়েব কমেডি, মিউজিক্যাল কিংবা রোমান্স বিভাগে দুটি মনোনয়ন পেয়েছিল তার টিম।

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের জন্য সেরা সংলাপের পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। শুধু তাই নয়, ডেবিউ চিত্রনাট্যকার হিসেবে জিতেছেন সেরা চিত্রনাট্যের সম্মাননাও। তবে এই কৃতিত্ব তিনি একা নেননি; চিত্রনাট্যের এই রাজকীয় সম্মাননা আরিয়ান ভাগ করে নিয়েছেন তাঁর দুই সহ-লেখক বিলাল সিদ্দিকী ও মানব চৌহানের সঙ্গে।

স্টারকিড তকমার বাইরে গিয়ে স্রেফ মেধা আর কলমের জোরে বিনোদন দুনিয়ায় নিজের শক্ত অবস্থান জানান দিলেন আরিয়ান খান। আর সেই সঙ্গে এসডব্লিউএ-র এই মঞ্চ আরও একবার প্রমাণ করল, কনটেন্ট যেমনই হোক—দিনশেষে গল্পের জোরই আসল কথা।

আরটিভি/টিআর