images

বিনোদন

ঈদ উপলক্ষে আরটিভির জমজমাট আয়োজন 

বুধবার, ২৭ মে ২০২৬ , ০৮:২২ পিএম

উৎসবের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলতে বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড (RTV) সেজেছে বর্ণিল সাজে। চাঁদরাতের জমজমাট আড্ডা থেকে শুরু করে ঈদের টানা ৭ দিনব্যাপী দর্শকদের মন জয় করতে থাকছে বিশ্বমানের সব আয়োজন— মেগাস্টারদের সিনেমা, মনমাতানো সুরের মেলা, ভিন্নধর্মী টক শো এবং দেশের শীর্ষ তারকাদের নিয়ে নির্মিত একক ও ধারাবাহিক নাটক।

এ ছাড়া তারকাদের জীবনের বিভিন্ন মজার গল্প নিয়ে আরটিভির নিয়মিত বিনোদন অনুষ্ঠান "অন স্পট"কে এবার ঈদ উপলক্ষে সাজানো হয়েছে ভিন্ন সাজে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকাদের নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মেহেরা রহমান সিমরান।  

7

চাঁদরাত (বিশেষ আয়োজন)
নাট্য দুনিয়ার জনপ্রিয় নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি । ঈদের দিনটা কিভাবে কাটে হিমির? তিনি কি গরু দেখে ভয় পান কিংবা কখনো কি গরু এসে গুঁতো দিয়েছে? এমনই মজার সব গল্প নিয়ে সাজানো হয়েছে অন স্পটের বিশেষ এই পর্ব। এটি প্রচারিত হবে চাঁদরাতে সন্ধ্যা ৬ টায় শুধুমাত্র আরটিভিতে।  

5

🎬 ঈদের দিন (১ম দিন)
সাদিয়া আয়মানের ঈদ সালামির স্মৃতি, গরু নিয়ে মজার স্মৃতি এবং সঙ্গে মজার কিছু গেম নিয়ে সাজানো হয়েছে বিশেষ এই পর্ব। কিভাবে কাটে সাদিয়ার ঈদ জানতে ঈদের প্রথম দিন সন্ধ্যা ৭ টায় চোখ রাখুন আরটিভির পর্দায়। 

🎬 ঈদের ২য় দিন
ঈদের দ্বিতীয় দিন "অন স্পট" এ আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। গরু নাকি খাসি কি কোরবানি দেন অপু? তাকে নিয়ে সবচেয়ে বেশি কি গুঞ্জন শোনা যায়? এমনই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই নায়িকা। মেহেরা রহমান সিমরান প্রযোজিত অনুষ্ঠানটি দেখুন ঈদের ২য় দিন সন্ধ্যা ৭ টায়। 

90

🎬ঈদের ৩য় দিন
জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তিনি কি রান্নাবান্নায় পারদর্শী নাকি রান্নাঘরে গেলে সব এলোমেলো করে বসে থাকেন? এমনই মজার সব গল্প নিয়ে সাজানো হয়েছে অন স্পটের বিশেষ এই পর্ব। এটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন সন্ধ্যা ৬ টায় শুধুমাত্র আরটিভিতে। 

3

🎬 ঈদের ৪র্থ দিন
নাট্য দুনিয়ার কমেডি কুইন অহনা রহমান। ঈদে তার গরু নিয়ে আছে নানান স্মৃতি। বরিশালের এই মেয়ের ঈদ কিভাবে কাটে সে গল্প জানতে ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৬ টায় চোখ রাখুন আরটিভির পর্দায়। 

এছাড়াও ঈদে অন স্পটে দেখা যাবে, নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, সাফা কবির, রাশেদ সিমান্ত সহ একঝাঁক তারকাকে। ঈদ উপলক্ষে আরও থাকছে পুরাই বিনোদনের বিশেষ পর্ব। এই অনুষ্ঠানটিও উপস্থাপনা করেছেন মেহেরা রহমান সিমরান।

আরটিভি/ এসকেডি