শনিবার, ০৬ জুন ২০২৬ , ০১:১০ পিএম
জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ আইস এজ আবারও বড় পর্দায় ফিরছে। ষষ্ঠ পর্বের প্রথম ঝলক প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে ম্যানি, সিড ও ডিয়েগোকে নিয়ে নতুন এক বিপজ্জনক অভিযানের ইঙ্গিত।
নতুন ট্রেলারে দেখা যায়, একটি আগ্নেয়গিরির বিস্ফোরণে চরিত্রগুলো আকাশে ভেসে যাচ্ছে এবং অচেনা এক রহস্যময় লস্ট ওয়ার্ল্ডের দিকে তাদের যাত্রা শুরু হয়।
এই নতুন গল্পে তারা প্রবেশ করবে একেবারে অজানা ও বিপজ্জনক অঞ্চলে, যেখানে আগের কোনো অংশের সঙ্গে মিল নেই।
আগের মতোই এই সিনেমায় থাকছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। ম্যানি চরিত্রে রে রোমানো, ডিয়েগো চরিত্রে ডেনিস লিয়ারি, সিড চরিত্রে জন লেগুইজামো, বাক চরিত্রে সাইমন পেগ এবং এলি চরিত্রে কুইন লাতিফা আবারও কণ্ঠ দেবেন।
এছাড়া থাকবে সেই চিরচেনা চরিত্র স্ক্র্যাট, যে সবসময় একরে পিছু ছুটে বিপদে পড়ে। তার সঙ্গে এবার দেখা যাবে ক্র্যাশ, এডি এবং ছোট স্ক্র্যাটকেও।
আইস এজ সিরিজের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি।
নতুন সিনেমাটি পরিচালনা করছেন জন ডনকিন এবং প্রযোজনায় রয়েছেন লরি ফোর্টে।
নতুন সিনেমা ‘আইস এজ: বয়লিং পয়েন্ট’ মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি।
সিরিজের আগের সব সিনেমা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: ডিজনি মিডিয়া নেটওয়ার্ক
আরটিভি/জেএমএ