images

বিনোদন

গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৮:১৪ পিএম

রেড গাউনে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মীম। 

এ মুহূর্তে তিনি আছেন ইউরোপের দেশ গ্রিসে। ইউরোপ সফরের অংশ হিসেবে দেশটির সান্তোরিনি দ্বীপে সম্প্রতি একটি ফটোশ্যুট করছেন মীম। সেখানেই তাকে দেখা গেল রেড গাউনে লাস্যময়ী রূপে।

বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই ফটোশ্যুটের বেশ কয়েকটি মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেছেন মারিয়া মীম।

726294778_122162019920731174_644767257786006056_n.jpg?stp=dst-jpg_tt6&cstp=mx1536x2048&ctp=s1536x2048&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=TffJhrBilegQ7kNvwFcds-0&_nc_oc=Ado-1u8He_fiuNC7HZKAjc51OgXYAo-qolwdxaj_LuhGGzJFkDH3qyfNL1kcFjguTns&_nc_zt=23&_nc_ht=scontent.fdac157-1.fna&_nc_gid=SBqD_pFP1__-lxF6bBXx5g&_nc

সান্তোরিনি দ্বীপের বিখ্যাত পর্যটন স্পট ব্লু ডোমের সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে সুন্দরী এ মডেল লিখেছেন, ‘ব্লু ডোম অ্যান্ড বোল্ড ড্রিম’। 

আক্ষরিক অর্থেই, ফটোশ্যুটে ভক্তদের জন্য নিজেকে বোল্ডভাবে মেলে ধরেছেন মারিয়া মীম। 

725120607_122162019974731174_6229686017890505836_n.jpg?stp=dst-jpg_tt6&cstp=mx1536x2048&ctp=s1536x2048&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=AP3deFafGboQ7kNvwHpb_Cd&_nc_oc=AdqEyrYGHXE9KussCA42IPuIp6ffziR7fLAm4Jrbk1dam2OqUu8JveAixG7NVgOp0NE&_nc_zt=23&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=WP7Nr7xPChT73GOMWav0Kw&_nc_ss=7f2a8&oh=00

নিয়মিত দেশি-বিদেশি ব্র্যান্ডের প্রচারণায় বিভিন্ন ফটোশ্যুটে অংশ নিতে দেখা যায় জনপ্রিয় এ মডেলকে। তার ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে একটি নামি বিদেশি ব্র্যান্ডের হয়ে ইউরোপ সফরে আছেন তিনি। নিয়মিতই এই সফরের বিভিন্ন মুহূর্ত তিনি শেয়ার করছেন ভক্তদের জন্য।

726308193_122162019896731174_4989386018122273077_n.jpg?stp=dst-jpg_tt6&cstp=mx1536x2048&ctp=s1536x2048&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=9uaql7NNpQAQ7kNvwERSp62&_nc_oc=AdqF1zcUHaoty_666ej_oMFU_9G_1ybEo_JHObl7y6HvZSAhgv_pyNTGy-gM16hf7os&_nc_zt=23&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=WP7Nr7xPChT73GOMWav0Kw&_nc_ss=7f2a8&oh=00

বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী।

আরটিভি/এসএস