images

বিনোদন

আরটিভিতে আজ (২৯ জুন) যা দেখবেন

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:২৫ এএম

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘কন্যাদান’। অভিনয় করেছেন সালমান শাহ্, লিমা প্রমুখ। 

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘স্বামীর সংসার’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।

বিকেল ৫টা ৩০ মিনিটে ‘সবুজ পৃথিবী’।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইসলামী সরাসরি অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বীমা ও বাংলাদেশ’।

রাত ৮টায় নির্বাচিত নাটক ‘লকডাউন প্রেম’। অভিনয় করেছেন জোভান, সাফা কবির প্রমুখ। 

রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি।

আরও পড়ুন
TOTINI

আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি কোনো ঘৃণা নেই: তটিনী

রাত ১০টায় শুক্র, শনি, রোব ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। 

রচনা ও পরিচালনা: সঞ্জিত সরকার। অভিনয় করেছেন সাব্বির অর্ণব, তন্ময় সোহেল, নাবিলা বিনতে ইসলাম, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

আরটিভি/আইএম