শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ , ০৪:৩৮ পিএম
ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নয়াদিল্লির শাস্ত্রী ভবনের পিআইবি কনফারেন্স রুমে এই পুরস্কার ঘোষণা করা হয়। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আসামের ‘ভিলেজ রকস্টারস’। সেরা হিন্দি ছবি ‘নিউটন’। সেরা অভিনেতা হয়েছেন রিদ্ধি সেন।
এছাড়া ‘মম’ ছবির জন্য পুরস্কার পাচ্ছেন প্রয়াত শ্রীদেবী। এবার চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ দেয়া হচ্ছে প্রয়াত বিনোদ খান্নাকে। আগামী ৩ মে নয়াদিল্লিতে ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
--------------------------------------------------------
আরও পড়ুন : ৭৯টি সিনেমা হলে ‘বিজলী’
--------------------------------------------------------
এক নজরে ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার:
দাদাসাহেব ফালকে পুরস্কার: বিনোদ খান্না (মরণোত্তর)
সেরা ছবি: ভিলেজ রকস্টারস (আসাম)
সেরা অভিনেতা: রিদ্ধি সেন (বাংলা ছবি ‘নগরকীর্তন’)
সেরা অভিনেত্রী: শ্রীদেবী (হিন্দি ছবি ‘মম’)
সেরা পার্শ্ব অভিনেতা: ফাহাদ ফাজিল (মালায়ালাম ছবি ‘থন্ডিমুথালাম দৃকসাক্ষীউম’)
সেরা পার্শ্ব অভিনেত্রী: দিব্যা দত্ত (হিন্দি ছবি ‘ইরাদা’)
সেরা পরিচালক: জয়রাজ (মালায়ালাম ছবি ‘ভায়ানাকম’)
সেরা হিন্দি ছবি: ‘নিউটন’
সেরা বাংলা ছবি: ‘ময়ূরাক্ষী’
সেরা জনপ্রিয় ছবি: হিন্দি ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’
সেরা শিশুতোষ ছবি: মূর্খ (মারাঠার ছবি)
সেরা শিশুশিল্পী: ভনিতা দাস (আসামের ছবি ‘ভিলেজ রকস্টারস’)
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) : কে জে যীশুদাস (‘পয় মারাঞ্জা কালাম’, মালায়ালাম ছবি ‘বিশ্বপুরভম মনসুর’)
সেরা সঙ্গীতশিল্পী (নারী) : শশি তিরুপতি (‘ভান’, তামিল ছবি ‘কাত্রু ভেলিয়েদাই’)
সেরা গীতিকার: প্রহ্লাদ (কানাড়া ছবি ‘মার্চ ২২’-এর গান ‘মুথু রত্নাদা পিয়াতে’)
সেরা সঙ্গীত পরিচালনা: এ আর রহমান (তামিল ছবি ‘কাত্রু ভেলিয়েদাই’)
সেরা আবহ সঙ্গীত: এ আর রহমান (হিন্দি ছবি ‘মম’)
সেরা সিনেমাটোগ্রাফি: মালায়ালাম ছবি ‘ভায়ানাকম’
সেরা প্রোডাকশন ডিজাইন: সন্তোষ রমন (মালায়ালাম ছবি ‘টেক অফ’)
সেরা মেকআপ আর্টিস্ট: রাম রাজ্জাক (বাংলা ছবি ‘নগরকীর্তন’)
সেরা কস্টিউম ডিজাইন: বাংলা ছবি ‘নগরকীর্তন’)
সেরা স্পেশাল ইফেক্টস: হিন্দি ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’
সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য (হিন্দি ছবি ‘টয়লেট এক প্রেম কথা’র গান ‘গোরি তু লাথ মার’)
স্পেশাল জুরি পুরস্কার: বাংলা ছবি ‘নগরকীর্তন’
আরও পড়ুন :
পিআর/এম