images

বিনোদন

যে কারণে টয়াকে ‘কুফা’ বানিয়ে দিলেন নেটিজেনরা!

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৯:২৬ এএম

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ চলাকালে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। প্রিয় দল আর্জেন্টিনা গোল হজম করার পর তার একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় ব্যাপক ট্রল, যেখানে অনেকেই মজার ছলে তাকে ‘কুফা’ (অপয়া) বলে আখ্যা দেন। 

ম্যাচে ইংল্যান্ডের প্রথম গোলের পরপরই টয়া নিজের ফেসবুক পেজে লেখেন, আমার মনে হয় আর ফুটবল দেখা হবে নারে! পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই মন্তব্যের বন্যা বয়ে যায়। 

কেউ লিখেছেন, আপনি আসলেই কুফা! আবার কেউ মন্তব্য করেছেন, সব আপনার দোষ কিংবা দয়া করে আর খেলা দেখবেন না। যদিও পুরো বিষয়টিই ছিল নেটিজেনদের হাস্যরস ও খুনসুটির অংশ।

টয়াকে ঘিরে এই ‘কুফা’ বিতর্কের সূত্রপাত অবশ্য ম্যাচের আগেই। বুধবার (১৫ জুলাই) সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি নিজেই মজার ছলে দাবি করেছিলেন, এবারের বিশ্বকাপে তিনি যে দলকে সমর্থন করছেন, সেই দলই একে একে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে।

ভিডিওতে টয়া জানান, তার প্রিয় দল জার্মানি রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিয়েছে। এরপর তিনি ব্রাজিল ও জাপানের প্রতিও সমর্থন জানিয়েছিলেন, কিন্তু তারাও টুর্নামেন্টে টিকে থাকতে পারেনি। এ কারণে তিনি বিষয়টিকে ‘একটি নিরীক্ষা’ হিসেবে দেখার সিদ্ধান্ত নেন।

ভিডিও বার্তায় টয়া বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব সমস্যাটা সত্যিই আমার। তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায় বা বিশ্বকাপ জিততে না পারে, তাহলে নিজেকে কুফা ভক্ত হিসেবেই মেনে নেব এবং আর ফুটবল দেখব না।

আরও পড়ুন
BOBITA

পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন ববিতা

এর কয়েক ঘণ্টা পরই সেমিফাইনালে আর্জেন্টিনা গোল হজম করলে সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল হয়ে যায় টয়ার সেই বক্তব্য। এরপর থেকেই মজার ছলে তাকে ‘কুফা’ তকমা দিয়ে নানা ধরনের মন্তব্য করতে থাকেন ফুটবলপ্রেমীরা।

তবে পুরো ঘটনাটি যে নিছক হাস্যরসের অংশ, তা মন্তব্যগুলোর ধরন থেকেই স্পষ্ট। এখন দেখার বিষয়, ম্যাচের শেষ পর্যন্ত আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পারে কি না এবং টয়া শেষ পর্যন্ত নেটিজেনদের দেওয়া ‘কুফা’ তকমা থেকে মুক্তি পান কি না।

আরটিভি/এসকে