images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকছেন কোন শিল্পী?

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৯:০৫ এএম

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। জুলাই আন্দোলনের স্মৃতি, গণতন্ত্র, ঐক্য ও প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। দুটি কনসার্টই সবার জন্য উন্মুক্ত।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। এই আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর, সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।

অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্রের জন্য গান’ শীর্ষক আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

‘চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’

এই অনুষ্ঠানে গান শোনাবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়।

আয়োজকদের ভাষ্য, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও ঐক্যের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গানের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতেই এই দুটি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান দুটি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আরটিভি/জেএমএ