images

বিনোদন / আন্তর্জাতিক

স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার করলেন স্ত্রী

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৬:৫৬ পিএম

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে তিনি আবেদন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি মতপার্থক্যকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।

মামলাটির শুনানি চলতি বছর একাধিকবার মুলতবি হয়। গত ১৫ জুন সঙ্গীতা মামলা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে আদালত পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন। গত মাসে বিজয় ও সঙ্গীতা দুজনই আদালতে অনুপস্থিত থাকায় মামলার কার্যক্রম স্থগিত করা হয়। তাদের আইনজীবীরা আদালতকে জানান, ব্যক্তিগতভাবে শুনানিতে উপস্থিত হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে আবেদন প্রত্যাহার করায় আদালত শুক্রবার মামলাটি বাতিল ঘোষণা করেন।

উল্লেখ্য, থালাপতি বিজয় ও সঙ্গীতা সোর্নালিঙ্গম ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন
voirobi

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত, প্রাণ হারালেন বাউলশিল্পী ভৈরবী

২০২৩ সালে বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সে সময় বিষয়টি অস্বীকার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালে টিভিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি সেই গুঞ্জন আরও জোরালো করে। তবে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : এনডিটিভি

আরটিভি/এসকে