images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

সেনিজের ‘প্রেম’

শনিবার, ৩০ মার্চ ২০১৯ , ০৬:২৭ পিএম

তরুণ প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পী তানিশা ইসলাম সেনিজ। নিয়মিতভাবে স্টেজ শোতে অংশ নিচ্ছেন এই গায়িকা। পাশাপাশি একক গানও প্রকাশ করছেন তিনি। সম্প্রতি সেনিজের গাওয়া  ‘কয় পা এগুবে বলো’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। গানটি ‘হ্যালো নাইন ওয়ান ওয়ান লাভ ইমারজেন্সি’ টেলিছবির। জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও ইরফান সাজ্জাদ অভিনয় করেছিলেন।

এরপর বেশ কিছু গান প্রকাশিত হয়েছে সেনিজের। এবার একটি ডুয়েট গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘প্রেম’। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ৷ সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানটিতে সেনিজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তামিম ইসলাম নিজেই।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী সেনিজ বলেন, খুব রোমান্টিক ধাঁচের গান এটি। চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। আশা করছি ভালো একটি গান শ্রোতারা পাবেন।

সম্পূর্ণ ভিন্ন ধাঁচের রোমান্টিক গানটি প্রকাশিত হবে অডিও প্রযোজনা ‘জিসান মাল্টিমিডিয়া’র ব্যানারে। আসছে বৈশাখ উপলক্ষে গানটি ইউটিউব ও বিভিন্ন অ্যাপস-এ প্রকাশ হবে।

সুকণ্ঠী সেনিজ ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হন। এরপর মাঝে নিজেকে তৈরি করতে সময় নেন বেশ খানিকটা সময়। অবশেষে ২০১৬ সালে স্বনামে (সেনিজ) প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম।

এম/পি