images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

‘মা’ গান নিয়ে সোহেল মেহেদী (ভিডিও)

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ , ০৫:২৪ পিএম

Failed to load the video

সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী নিয়মিতভাবে গান প্রকাশ করছেন। পাশাপাশি ষ্টেজ শোতেও অংশ নিচ্ছেন এই শিল্পী। 

সম্প্রতি ‘মা’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে তার। গীতিকবি এ কাদের’র কথায় মেহেদীর কণ্ঠের এই গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন নাজমুল হাসান। এর ভিডিও নির্মাণ করেছেন আরএস জুয়েল নিরব। এতে মডেল হয়েছেন শুভ্র, নিলয় ও আশা মণি। 

সোহেল মেহেদী বলেন, মা একটি স্পর্শকাতর শব্দ। মায়ের প্রতি সেই আবেগ-শ্রদ্ধা থেকেই গানটি করেছি। দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন আশা করছি। 

----------------------------------------------------------
আরো পড়ুন: অর্থ সংকটে জুহি চাওলা
----------------------------------------------------------

উল্লেখ্য, সোহেল মেহেদী মূলত আধুনিক গানের শিল্পী। পারিবারিক অনুপ্রেরণায় সঙ্গীতচর্চার শুরু ছেলেবেলায়। সঙ্গীতে তালিম নিয়েছেন আবুল হোসেন জোয়ারদার, অজয় কুমার দাশ, অর্ধেন্দু ব্যানার্জি, তপন কুমার ভট্টাচার্যসহ একাধিক সঙ্গীতজ্ঞের কাছে।

পাশাপাশি নজরুল, সেমি ক্ল্যাসিকাল, লোকসঙ্গীত করে থাকেন। তার প্রথম একক অ্যালবাম ‘বুকের ভেতর কষ্ট’ প্রকাশিত ২০০০ সালে। এরপর একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার সাম্প্রতিক আলোচিত গানের তালিকায় আছে- ‘ভালোবাসি বলবো তোকে’, ‘কেউ তো ছিল’, ‘বলা হলো না’, দ্বিধাসহ বেশ কিছু গান।

 

এম