মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ , ০৫:৫৬ পিএম
বলিউডের সাহসী অভিনেত্রী রাধিকা আপ্টে। তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সময়ের স্রোতে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। অভিনয়ের পাশাপাশি অধিকার আদায়েও সচেতন রাধিকা।
যৌন হেনস্তা নিয়ে সরব তনুশ্রী দত্তসহ অনেকেই অভিযোগ তুলেছেন। কিন্তু সেই মিটু আন্দোলনের ভাটা পড়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাধিকা আপ্টে।
এই অভিনেত্রী জানান, মিটু এলো আর গেল। এর ফলে বেশ কয়েকটি সমস্যার সমাধান হলো এখনও অনেক বিষয়ের সমাধান হয়নি।
রাধিকা আরও জানান, ইন্ডাস্ট্রিতে কয়েকজন মাত্র অভিনেত্রী অভিনেতাদের মতো সমান হারে পারিশ্রমিক পান। বাকিরা কোনোভাবেই অভিনেতাদের কাছাকাছিও যেতে পারেননি। প্রথম সারির অভিনেত্রীরা ছাড়া অন্য কেউই অভিনেতাদের সমান পারিশ্রমিক কখনোই পান না।
এখানেই শেষ নয় কেউ যদি বাবা-মায়ের ভূমিকায় কাজ করলেও পুরুষ অভিনেতাকেই বেশি পারিশ্রমিক দেয়া হয়।

মারাঠি ছবির এই অভিনেত্রী নিয়মিত কাজ করছেন বলিউডে। সম্প্রতি সেক্স কমেডি আক্তি ছবিতে রাধিকাকে কাজের প্রস্তাব দেয়া হয়। তবে রাধিকা সেটি ফিরিয়ে দেন।
অসংখ্য ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। তাহলে হঠাৎ কী হলো যে প্রস্তাবটি ফিরিয়ে দিলেন রাধিকা। জবাবে অভিনেত্রীর উত্তর, তিনি যৌনতাপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন, এমন উদাহরণ দেয়া হোক। তখন বদলাপুর এবং অহল্যার নাম বলা হয় তাকে। ছবি দুটির নাম শুনে বেশ অবাক হয়ে যান নায়িকা।
এম